যাত্রা বিরতির দাবী যেকোন মুহুর্তে রেল অবরোধ কর্মসূচী ঘোষণা
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন বুড়িমারী-ঢাকা রুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের কোন বিরতি দেওয়া হয়নি। ফলে ফুঁছে উঠছে এলাকার মানুষ। গঠিত হয়েছে বুুড়িমারী এক্সপ্রেস যাত্রা বিরতি আন্দোলন পরিষদ।
আন্দোলন পরিষদের আহবায়ক বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, আমরা যেকোন সময় ট্রেন চলাচল অবরোধের কর্মসূচী গ্রহণ করবো। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী অব্যাহত থাকবে, স্থানীয় সংসদ আবদুল্লাহ নাহিদ নিগারের আশ্বাসে আমরা আন্দোলন থেকে বিরত রয়েছি।
আন্দোলন পরিষদের সদস্য সচিব ফয়সাল সাকিদার আরিফ বলেন, বামনডাঙ্গায় আন্ত:নগর সহ সকল লোকাল, মেইল ট্রেনের বিরতি রয়েছে। কাউনিয়া-বোনারপাড়া সেকশনে যাত্রী আয়ে দ্বিতীয় স্থানে বামনডাঙ্গা স্টেশন। ১২ মার্চ থেকে এ রুটে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করলেও রেলওয়ে কর্তৃপক্ষের বৈষম্য মূলক নীতির কারনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের বিরতি দেওয়া হয়নি। যা এলাকাবাসীর জন্য দু:খজনক। নিয়মিত আন্ত:নগর ট্রেনগুলোর আসন সংখ্যা কম, যাত্রীরা বিভিন্ন স্টেশন থেকে টিকেট সংগ্রহ করে ট্রেনে যাত্রা করছে, আসন সংখ্যা বৃদ্ধির দাবীও দীর্ঘদিনের।
বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইউল মিয়া বলেন, ২০২৪ এর জানুয়ারী থেকে এপ্রিল মাস পর্যন্ত যাত্রী খাতে আয় এসেছে ৫১ লাখ ৭৪ হাজার ৯’শ ৫১ টাকা। এই স্টেশন থেকে ট্রেনে ভ্রমন করেছেন ২২ হাজার ৯’শ ৫৩ জন যাত্রী।
এব্যাপারে গাইবান্ধা-৩ সুন্দরগঞ্জ আসনের এমপি আব্দুল্লাহ নাহিদ নিগার বলেন, আমি মাননীয় রেলমন্ত্রী মহোদয় ও রেল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বামনডাঙ্গা স্টেশনে যাত্রা বিরতির আশ্বাস প্রদান করেছেন। স্বাভাবিকভাবে বিরতি দেয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে লাইনে গিয়ে দাড়িয়ে ট্রেন অবরোধ করবো।
এমএসএম / এমএসএম
সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান