রায়গঞ্জে পাঠচক্রের উদ্বোধন
শিক্ষার্থী ও প্রথম আলো বন্ধুসভার সদস্যদের বই পড়ার আগ্রহ সৃষ্টি করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নৈঃশব্দ্য মহাকাল উন্মুক্ত পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। তিনি এমন আয়োজনের প্রশংসা করে বলেন, এ উপজেলার শিক্ষায় আগ্রহী মানুষের জন্য আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পাঠচক্র অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান মো. ফরহাদ আলী, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল আমিন, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সভাপতি আতিকুল ইসলাম, সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক দুর্জয় কুমার মাহাতো, স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সজিব সরকার, সদস্য পাপ্পু কুমার দে, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি মো. সাজেদুল আলম প্রমুখ। পাঠচক্রের শুরুতে শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ ও আলোচনা করা হয়। এতে বন্ধুসভার সদস্য, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় ও উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো বলেন, নিয়মিতভাবে পাঠচক্র পরিচালনার চেষ্টা থাকবে। আগ্রহী পাঠকদের নির্ধারিত দিন ও সময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা