ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

গাইবান্ধায় চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম পারভেজের ভোট বর্জন


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ২:৪২
ভোট কেন্দ্রে অনিয়ম, কারচুপি ও এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোসহ নানা অভিযোগ এনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের প্রার্থী জিএম সেলিম পারভেজ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
 
বুধবার নির্বাচনের দিন বেলা সোয়া ১২ টার দিকে ফুলছড়ির কঞ্চিপাড়া এমএইউ একাডেমী ভোট কেন্দ্রের মাঠে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। *তিনি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে* ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার, অনিয়ম ও চরাঞ্চলের ৩০টি ভোটকেন্দ্র দখলের অভিযোগে এনে ভোট বর্জনের এ ঘোষণা দেন।
 
জিএম সেলিম পারভেজ বলেন, এসব অনিয়ম বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে একাধিকবার অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। আমার বিশ^াস ছিলো ভোট সুষ্ঠু ও নিরোপেক্ষ হবে। কিন্তু নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করেছেন, ভোটকে রাতেই কুলষিত করেছেন। চরাঞ্চলের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট, তাদেরকে হুমকি ও মারধর করেছে। এসব আরো অনেক কারণ এনে তিনি এই ভোট বর্জন করেন।
 
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাতটি ইউনিয়ন নিয়ে ফুলছড়ি উপজেলার ৬০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহনের দায়িত্ব পালন করছেন ৬০ জন প্রিসাইডিং, ৩১৫ জন সহকারী প্রিসাইডিং এবং ৬৩০ জন পোলিং অফিসার। 
 
এ উপজেলায় ১ লাখ ২৬ হাজার ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ৬২ হাজার ৯৭১ জন ও নারী ৬৩ হাজার ৬৯ জন। ফুলছড়িতে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছেন। 
 
অন্যদিকে দশটি ইউনিয়ন নিয়ে সাঘাটা উপজেলার ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব ভোটকেন্দ্রে ভোটগ্রহনের দায়িত্ব পালন করছেন ১০৩ জন প্রিসাইডিং, ৬৬১ জন সহকারী প্রিসাইডিং এবং ১ হাজার ৩২২ জন পোলিং অফিসার। এ উপজেলায় ২ লাখ ৪১ হাজার ৭১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২০ হাজার ৬৫৩ জন, নারী ১ লাখ ২১ হাজার ৫৯ জন। 
 
সাঘাটা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে সামশীল আরেফিন টিটু সাঘাটা উপজেলা পরিষদ চেয়াম্যান নির্বাচিত হওয়ায় এখানে ওই পদে ভোট হচ্ছে না। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্বিতা করছেন। 

এমএসএম / এমএসএম

ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত খালিয়াজুরীর জনজীবন, এমপির হস্তক্ষেপ কামনা

সাভারে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

দাউদকান্দিতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪

রাজারহাটে রহস্যময় আরবি লেখা সংবলিত সাদা-কালো পতাকা

শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ

বড়লেখা সীমান্তে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে পিছু হটল বিএসএফ

চাকরি হারানোর শঙ্কায় বাগেরহাট হাসপাতালের ৬৬ আউটসোর্সিং কর্মী, জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

লাকসামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন

কুড়িগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা সোয়া ৩ লাখ শিশু

চন্দনাইশে ভিটামিন-এ ক্যাপসুল ক্যাম্পেইন,পাবেন ৩৭ হাজার ৪৭২ জন শিশু

লাকসাম গভীর রাতে ফতেপুর-চিলোনিয়া খাল জবরদখল

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব

বোদায় বজ্রপাতে নিহত- ১