ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দিনাজপুরে ৩১৯ টন চাল উধাও, খাদ্য নিয়ন্ত্রক লাপাত্তা


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ২:৪৯

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি খাদ্য গুদাম থেকে সরকারি ৩১৯ মেট্রিক টন চাল ও ৪ হাজার ২৭৮টি খালি বস্তা গায়েব হওয়ার প্রাথমিক প্রমাণ পেয়েছে খাদ্য বিভাগের গঠিত তদন্ত কমিটি। যার মূল্য ১ কোটি ৭১ লাখ ৩১ হাজার টাকা। ডুগডুগি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আনোয়ারা বেগম ছুটি না নিয়েই লাপাত্তা হওয়ার পর কমিটি এই তদন্ত শুরু করে। এই ঘটনায় আনোয়ারা বেগমের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় দুর্নীতি দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ ও ঘোড়াঘাট থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আনোয়ারা বেগম কোনো ছুটি না নিয়েই খাদ্য গুদাম সিলগালা করে লাপাত্তা হয়। এই ঘটনায় ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল ১ মে ঘোড়াঘাট থানায় একটি জিডি করেন।
এ বিষয়ে দিনাজপুরের সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক। পাশাপাশি জেলা খাদ্য নিয়ন্ত্রকের আবেদনের পরিপ্রেক্ষিতে দিনাজপুর জেলা প্রশাসক ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেন।

পরে মাহমুদুল হাসানের উপস্থিতিতে গত বৃহস্পতিবার ডুগডুগি খাদ্য গুদামের তালা ভেঙে দুটি গুদামের খামাল (চালের বস্তার স্তুপ) গণনা শুরু করে সোমবার (৬ মে) সন্ধ্যা রাত ৭টা পর্যন্ত গণনা শেষ করেন। গণনা শেষে ৩১৯.১৪১ মেট্রিক টন চাল (১০ হাজার ৬৬ বস্তা) যার মূল্য ১ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার ২৫৯ টাকা এবং ৪ হাজার ২৭৮টি খালি বস্তা যার মূল্য ৩ লাখ ৮৫ হাজার ২০ টাকা ঘাটতি পাওয়া যায়।

দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, এই ঘটনায় ঘোড়াঘাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইউনুস আলী মন্ডল বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ মঙ্গলবার জানান, এ বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হচ্ছে। যেহেতু তিনি (ওসি এলএসডি আনোয়ারা বেগম) একজন সরকারি কর্মকর্তা, সেহেতু এটি মামলা দায়েরের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠানো হবে। দুর্নীতি দমন কমিশন এটি মামলা হিসাবে রেকর্ড করবেন।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন