ভোট দিতে বয়স কোন বাধা নয়
সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গাইবান্ধার ফুলছড়িতে। বৃষ্টির মধ্যেই শুরু হয় ভোট। সকালের দিকে ভোটার উপস্থিতি একেবারেই কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই ভোটার উপস্থিতি বাড়তে থাকে।
বৃষ্টি একটু কমে যাওয়ায় ভোট দিতে এসেছেন লাইলী বেগম (৮০) । বয়সের ভাড়ে নুয়ে পড়েছেন লাইলী বেগম, গাল-মুখে বয়সের ভাজ। অন্যের সাহায্য নিয়ে হাটতে হয়। তবুও তিনি তার ছেলের বউয়ের সাথে ভোট দিতে হাজির হয়েছেন বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে।
লাইলী বেগম বুথের দিকে আসার সাথে সাথেই সকলে তাকে সুযোগ করে দেন ভোট দেওয়ার জন্য।
লাইলী বেগমের বাড়ি দক্ষিণ বুড়াইল গ্রামে।
লাইলী বেগম বলেন, নিজে একায় চলতে পারি না। কিন্তু সবাই ভোট চাইছে । এই জন্যে ভোট দিতে এসেছি। সকাল ১০ টার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে ভোট পড়েছে ১৬০ টি এবং দুপুর ১২ টার রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রে ভোট পড়েছে ৫৬০ টি। উল্লেখ্য, ফুলছড়ি উপজেলা ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। ফুলছড়িতে ৬০টি ভোট কেন্দ্রে ১ লাখ ২৬ হাজার ৪০ জন ভোটার রয়েছেন।
বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো: মোস্তাফিজুর রহমান বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি একটু কম ছিল। কিন্তু দুপুরেএ দিকে ভোটার উপস্থিতি বেড়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল বলেন, ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়াও ভোটারদের নিরাপত্তায় মাঠে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। পাশাপাশি দ্রুত বিচার কাজ সম্পন্ন করতে ভ্রমমাণ আদালতের বেশ কয়েকটি টিম মাঠে আছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা