ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পাকিস্তানে হাইকোর্টের সামনে আইনজীবীদের বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ৪:২২

পাকিস্তানের লাহোর হাইকোর্টের সামনে বিক্ষোভরত একাধিক আইনজীবীকে গেপ্তার দেশটির পুলিশ। আজ বুধবার সহকর্মীদের বিরুদ্ধে করা সন্ত্রাসের মামলার প্রতিবাদে বিক্ষোভ করছিলেন আইনজীবীরা। এদিন বিচারপতি আনোয়ার উল হক পান্নুর কোর্টরুম থেকে পিটিশনারদের বের করে দেয় বিক্ষোভরত আইনজীবীরা।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, আন্দোলনের কারণে জিপিও চক এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে বুধবার সকালে প্রাদেশিক এই হাইকোর্টের সামনে আইনজীবীদের ওপর পুলিশ লাঠি চার্জ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

আইনজীবীরা ব্যারিকেড সরিয়ে থানায় প্রবেশের চেষ্টা করে এবং পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া জলকামানও ব্যবহার করে তারা।

পুলিশের উপমহাপরিদর্শক ফয়সাল কামরান বলেন, পুলিশ সর্বোচ্চ সংযত থাকার চেষ্টা করবে। তবে আইন ভাঙলে তারা অবশ্যই পদক্ষেপ নেবে। তিনি বলেন, ‘পুলিশ সর্বোচ্চ ধৈর্য্য নিয়ে অবস্থান করছে। আইনজীবীরা তাদের ওপর পাথর ছুড়লে তখনই পুলিশ টিয়ারগ্যাস ব্যবহার করেছে। তাদের পাথরের আঘাতে আমাদের একজন স্টেশন হেড অফিসার ও একজন কনস্টেবল আহত হয়েছেন।’

তিনি আরও বলেন, হাইকোর্টে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অন্তত ২ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে কোনো সমঝোতায় না যাওয়ার ঘোষণা দিয়েছে লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশেন। অ্যাসোসিয়েশনের সদস্য মুনির ভাট্টি বলেন, আইনজীবীরা দেশে আইনের শাসন ও সঠিক বিচার ব্যবস্থার দাবিতে আন্দোলন করছেন। পুলিশের টিয়ার গ্যাস থেকে বাঁচতে অরেঞ্জ লাইন স্টেশনের সিঁড়িতে বসে আন্দোলন করেছেন তারা।

 

Israt / Israt

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের