ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

ইসরায়েলকে আর বোমা সরবরাহ করছে না যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২৪ দুপুর ৪:২৫

অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ সীমান্তে বারবার নিষেধের পরও ইসরায়েলে সামরিক অভিযানের পরিকল্পনা করায় তাদের অস্ত্র ও গোলাবারুদ পাঠানো বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে অভিযানে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণে জনবহুল রাফাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলার বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত সপ্তাহ থেকেই অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স-সহ একাধিক সংবাদ মাধ্যমের কাছে সেই পদক্ষেপের কথা জানিয়েছেন৷

ওই কর্মকর্তা জানান, এপ্রিল মাসের শুরু থেকেই মার্কিন প্রশাসন পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিয়েছে৷ বিশেষ করে একাধিক ধরনের বোমার সরবরাহ বন্ধ রাখছে বাইডেন প্রশাসন, যেগুলি দিয়ে ইসরায়েল গাজার শহরাঞ্চলে আক্রমণ চালাতে পারে৷ হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করছে না৷ তবে ইসরায়েলের নিরাপত্তার প্রতি ওয়াশিংটনের সমর্থন অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়ের৷

যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন মহলে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রবল বিরোধিতার কারণে প্রেসিডেন্ট নির্বাচনের বছরে বাইডেন প্রশাসন উভয় সংকটে পড়েছে বলে ধারণা করা হচ্ছে৷ বিশেষ করে গাজায় নিরীহ মানুষের প্রাণহানি ও দুর্দশা সম্পর্কে যুক্তরাষ্ট্রে ক্ষোভ বাড়ছে৷

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরাল করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী রাফাহ শহরের কাছে গাজা ও মিশর সীমান্ত দখল করে গুরুত্বপূর্ণ ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে৷ সেখানে সাঁজোয়া গাড়িও মোতায়েন করা হয়েছে৷ প্রবল আন্তর্জাতিক চাপ এবং সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে বোঝাপড়ার সম্ভাবনা সত্ত্বেও নেতানিয়াহু রাফাহ শহরে স্থলবাহিনীর সামরিক অভিযান এখনো বাতিল করতে প্রস্তুত নন৷

হোয়াইট হাউসের সূত্র অনুযায়ী ইসরায়েল সেখানে ‘সীমিত' অভিযানের প্রতিশ্রুতি দিয়েছে৷ তা সত্ত্বেও রাফায় নিরীহ মানুষের প্রাণহানি ঘটলে দুই দেশের সম্পর্কের আরো অবনতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

 

Israt / Israt

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

জলবায়ু পরিবর্তনে হিমালয়ে বাড়ছে মানুষ ও চিতাবাঘ সংঘাত

পেরুতে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

শর্ত সাপেক্ষে ইরানে হামলা বাতিল ঘোষণা ট্রাম্পের

দেশ ছাড়তে প্রস্তুতি নিন, মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশনা

সাংবাদিকতা ছেড়ে পর্নতারকা

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা

ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মসূচির সুযোগ দেওয়া হয়নি

বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে ৩৪ জন নিহত, ৮ নিখোঁজ

নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নেপালে ধর্মীয় সহিংসতায় নিহত ৩, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর বার্তা

প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ ভারতের