ঘোড়াঘাট থানা পুলিশের তৎপরতায় ২৪ ঘণ্টায় তরুণী উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে পাচার হওয়ার ২৪ ঘণ্টা পর ঢাকার আশুলিয়া থেকে সোহাগী নামে ১৬ বছর বয়সী নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ পাচারকারী দলের এক নারী সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে ঢাকার আশুলিয়া থেকে তাদের আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ।
আটককৃতরা হলো- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেওয়ানপাড়া গ্রামের শাহিন ফকিরের মেয়ে রোখসানা আক্তার (২০) এবং দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আল আমিন (২৬)।
তরুণীর চাচা সোনা মিয়া জানান, মামার বাড়িতে যাওয়ার সুবাদে আমার ভাতিজির সাথে সম্পর্কে গড়ে তোলে রোখসানা। সে আমার ভাতিজিকে ফুসলে পাচার করার জন্য ঢাকায় নিয়ে যায়। আমরা পরে বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করি। অভিযোগ করার ফলে আজ আমাদের ভাতিজিকে উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজীব জানান, গত ১৬ আগস্ট সোহাগীর চাচা ঘোড়াঘাট থানায় এসে ভাতিজিকে পাচার করা হয়েছে এ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করলে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার আশুলিয়া নামক এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় পাচারকারী দলের দুজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানায় মানবপাচার আইনে মামলা দায়েরপৃর্বক আজ বৃহস্পতিবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, আটক রোখসানা সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে অনেক কিছু তথ্য পেয়েছি, যা আমরা খতিয়ে দেখছি। এদের সঙ্গে যারা জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’