ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

তজুমদ্দিনে মাল্টা ঝরে পড়ায় ক্ষতিগ্রস্ত চাষি


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১২:৩২

মাল্টা চাষ করে গত বছর খুব ভালোই ছিলেন ভোলার তজুমদ্দিন উপজেলার যৌথ চাষি মো. ফরহাদ হোসেন ও তার ভগ্নিপতি মো. নুরনবী। আড়ালিয়া গ্রামে এই মাল্টা চাষিরা ৩০০ গাছ দিয়ে চাষ শুরু করে গত বছর ভালোই আয় করেছিলেন। কিন্তু এ বছর অজ্ঞাত কারণে মাল্টাগুলো ঝরে পড়ায় চাষিরা চাষিরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছেন। 

বেকার যুব ফরহাদ ও তার প্রবাসী ভগ্নিপতি নুরনবী মিলে ২০১৮ সালে প্রথমে ৮৮ শতাংশ জমিতে মাল্টা চাষ শুরু করেন। ২০২০ সালে এই বাগান থেকে ২ ল‍াখ ৫০ হাজার টাকার মাল্টা বিক্রি করে ভালো টাকা আয় করেন। তাদের দেখাদেখি অনেকেই মাল্টা চাষে আগ্রহী হয়ে উঠছিলেন। পরে তারা আরো ১৫২ শতাংশ জমিতে মাল্টা বাগান করেন, যেখানে এখনো ফলন শুরু হয়নি। 

এ বছর গাছে ফলনও ভালো হয়। আশা ছিল গত বছরের তুলনায় এ বছর আয় দ্বিগুণ হবে। কিন্তু তাদের সব আশা ধূলিসাৎ করে দেয় অজ্ঞাত রোগে। অজ্ঞাত রোগে প্রতিদিন প্রচুর মাল্টা ঝরে পড়ছে। শত চেষ্টা করেও ঝরে পরা রোধ কর‍া যাচ্ছে না। তাদের দাবি, মাল্টা পাকতে আরো এক মাস সময় লাগবে। ততদিনে হয়তো গাছের সব মাল্টা ঝরে যেতে পারে। আর এতে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলে মাল্টা চাষে আগ্রহ হারাতে পারেন তারাসহ অন্য আগ্রহীরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর বর্ষার মৌসুমে মাল্টা বাগাটি পানিতে ডুবে যায়, যে কারণে গাছ দুর্বল হয়ে শক্তি কমে যাওয়ায় এ বছর মাল্টাগুলো ঝরে যেতে পারে। তবে নিয়মিত বাগান পরিচর্যা ও পরিমিত সার-ওষুধ প্রয়োগেই পারে মাল্টা ঝরে পরা রোধ করতে।

ফরহাদের প্রতিবেশীরা জানান, এই বাগানের মাল্টা অনেক বড়, মিষ্টি ও সুস্বাদু। অজ্ঞাত রোগে এ বছর মাল্টা ঝরে যাওয়ায় চাষিরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা ২০২০ সালেও এ বাগান থেকে মাল্টা কিনেছি। 

চাষি ফরহাদ হোসেন জানান, মাল্টা চাষ করে ২০২০ সালে আমাদের ভালোই লাভ হয়েছিল। কিন্তু এ বছর অতিমাত্রায় খরা ও অজ্ঞাত রোগে মাল্টাগুলো ঝরে পড়ায় আমরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়েছি। সরকার বা কৃষি বিভাগ আমাদের প্রতি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ক্ষতি পুষিয়ে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারতাম।

উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার ক্ষতিগ্রস্থ মাল্টা চাষিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, গত বছর বাগানটি বর্ষার পানিতে ডুবে যাওয়ায় মাল্টাগুলো ঝরে যেতে পারে। তবে নিয়মিত বাগান পরিচর্যা ও পরিমিত সার-ওষুধ প্রয়োগেই পারে মাল্টা ঝরে পরা রোধ করতে। ক্ষতিগ্রস্ত চাষিকে নিয়মিত প্রযুক্তিগত সহায়তা করা হবে। 

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন