ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৯-৫-২০২৪ দুপুর ১:৪

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিস প্রতিকে কিশোর রায় চৌধুরী মনি, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী জুয়েল রানা ও  মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী শিল্পী আক্তার নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে এই তিন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে ৪৪ টি কেন্দ্রের ফলাফলে কাপ পিরিস প্রতিকে কিশোর রায় চৌধুরী মনি পেয়েছেন ১৯ হাজার ৯১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক আনারস প্রতিকে পেয়েছেন ১৫  হাজার ১১৮ ভোট। এছাড়া আমেরিকা প্রবাসী কবির উদ্দিন দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৩৬৩ ও উপজেলা আ'লীগের যুগ্নসাধারণ সম্পাদক  মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ৪ হাজার ৯৪০ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে চশমা প্রতিকে জুয়েল রানা ২১৩২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিয়া প্রতীকে ১৩২৭৯ ভোট পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শিল্পী আক্তার ফুটবল প্রতিকে ২৯৫৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রনজিতা শর্মা প্রজাপতি প্রতিকে ১৯৭৭৯ ভোট পেয়েছেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান