শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টি গুণে’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির ঘোষণা করা হয়।
৯-১৫ মে পর্যন্ত সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানে পুষ্টিবার্তা প্রচার, স্বাস্থ্যসেবা কেন্দ্রে পুষ্টিসেবা জোরদারকরণ, মা ও শিশুর খাদ্য-পুষ্টি, প্রবীন পুষ্টি, কৈশোরকালীন পুষ্টি, এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ ও মা সমাবেশ এবং সমাপনী ও পুরস্কার বিতরণ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমদ, ভারপ্রাপ্ত আরএমও ডাঃ তারিক জামিল অপু, ডাঃ মোশাররফ হোসেন মুরাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ আতাউর রহমান, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, হাসপাতাল ও বেসরকারি সংস্থা ইরা'র বিভিন্ন কর্মকর্তা কর্মচারী প্রমূখ।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা