কেরানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান হলেন শাহীন আহমেদ
৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে টানা চতুর্থ বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ উপজেলার মোট ২২৫ টি ভোট কেন্দ্র থেকে শাহীন আহমেদ আনারস মার্কা প্রতীকে মোট ১,৬৬,৮৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকট তম প্রতিদ্বন্দী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব পেয়েছেন মোট ৬০২৯৩ ভোট।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীক নিয়ে নির্বাচন করেন মোঃ সালাউদ্দীন লিটন। তিনি মোট (১৪৯০৫৮) ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন তালা মার্কা প্রতীকে মোট ভোট পেয়েছেন (৬৪৫১২), অন্য দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার প্রার্থী ঢাকা জেলা যুব মহিলা লীগের আহবায়ক আসমা আক্তার রেশমা মোট ( ১৬৯৫০৫) ভোট পেয়ে জয়ী হয়েছেন,তার নিকট তম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন (৩৪৯৮৪ ) ভোট।
।
চতুর্থ বার চেয়ারম্যান হয়ে শাহীন আহমেদ বলেন,আমি বঙ্গবন্ধুর একজন সৈনিক। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছেন তা আমি আওয়ামী লীগের অভিভাবক জননেতা নসরুল হামিদ বিপু ভাইয়ের নেতৃত্বে স্মার্ট কেরানীগঞ্জ উপজেলা গড়ার ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, কেরানীগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে। তারা নিজের আমানত ভোট দিয়ে জয়ী করেছে। আমি যেভাবে তাদের পাশে থেকে কাজ করেছিলাম এখনও তাই করব। এই জয় আমার একার নয়। কেরানীগঞ্জ উপজেলা বাসীর জয়,এ জয়ের মাধ্যমে আমি মানুষের কল্যাণময় কাজের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাই।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার