রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৫ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রার্থীসহ মোট ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেন। সহকারী রির্টানিং কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। এতে ৩ পদে ১৫ জন প্রার্থী অনলাইনে মনোনয়ন ফরম জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, মো. শুভন সরকার, ইমরুল হোসেন তাং,আব্দুল হাদি আল মাজি, মো. আব্দুর রাজ্জাক শেখ ও আমিনুল ইসলাম শিহাব। ভাইস চেয়ারম্যান পদে মো . জাহিদুল ইসলাম, মো. লিটন, মো. আব্দুর রউফ সরকার, মো. রফিকুল ইসলাম , মো. ফরহাদ আলী ও মো. রেজাউল করিম বাচ্চু। মহিলা ভাইস চেয়ারম্যান পদে, লিনা হক লুৎফা, মোছা: অন্যন্যা সাথী, মোছা: পরি খাতুন ও নিস্কৃতি দাস মনোনয়ন ফরম জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ৪র্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রায়গঞ্জ উপজেলায় মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ১২ মে রবিবার। আপিলের শেষ তারিখ ১৩-১৫ মে সোমবার- বুধবার। আপিল নিষ্পত্তির তারিখ ১৬-১৮ মে বৃহস্পতিবার- শনিবার। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে রবিবার । প্রতীক বরাদ্দ ২০ মে সোমবার। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৫ জুন বুধবার। উপজেলার ৯টি ইউনিয়ন ও এক পৌর সভায় মোট ২ লাখ ৬১ হাজার ৪০ জন ভোটার রয়েছেন ।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা