সব মার্কিনিকে ফেরত নেয়া পর্যন্ত কাবুলে থাকবে সেনারা : বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে নেওয়ার পূর্বনির্ধারিত তারিখের পরও আফগানিস্তানে তারা থাকতে পারে। সব মার্কিনিকে দেশে ফিরিয়ে নেয়ার পর তারা কাবুল ত্যাগ করবে। বৃহস্পতিবার বিবিসি এ খবর জানায়।
বাইডেন চলতি মাসের শেষ দিকে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে তারিখ নির্ধারণ করেছিলেন। তবে এখনও আফগানিস্তানে ১৫ হাজার মার্কিনি রয়েছেন।
বাইডেন বলেন, ‘যদি সেখানে (আফগানিস্তান) যুক্তরাষ্ট্রের নাগরিকরা অবশিষ্ট থাকেন, তবে তাদের বের করে নিয়ে আসতে আমরা অবশ্যই অবস্থান করবো।’
গত রোববার যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে কাবুলের ক্ষমতাগ্রহণ করে তালেবান। এ সময় বিপুল সংখ্যক আফগান বিমানবন্দর অভিমুখে ছুটতে থাকেন। তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন। এতে বিমানবন্দরে ঝামেলাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
কাবুলের দখল তালেবানের হাতে থাকলেও বিমানবন্দরে অবস্থান করছেন মার্কিন সেনারা। তারা পশ্চিমা বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিদের নিজ দেশে ফিরে যেতে সহায়তা করে যাচ্ছেন।
কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে চার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। অভিযোগ রয়েছে, যেসব আফগান দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের পথ রোধ করছে তালেবান।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক