ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে নববধূর অনশন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১০-৫-২০২৪ বিকাল ৬:৩১
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক নববধূর অনশন করেছে। স্ত্রীর অনশনের খবর পেয়ে স্বামী বাড়ি ছেড়ে পলাতক রয়েছে। এ সময় নববধূ শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন নববধূ। 
 
ঘটনাটি ঘটেছে উপজেলার উরুকচাউল গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফুল ইসলাম (২০) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়া ইউপির বালিয়া গ্রামের রশিদ মিয়ার মেয়ে রাশিদা খাতুনের (২০) সাথে। গত ছয় মাস আগে অপরিচিত নাম্বারে পরিচয় তাদের। কথা বলার এক পর্যায়ে  তৈরি হয় প্রেমের সম্পর্ক। প্রেমে টানে দুজনই  ছুটে আসেন ঢাকায়। সেখানে উভয়ের মধ্যে হয় শারীরিক সম্পর্ক। এ ছাড়া তাদের বিবাহবহির্ভূত একাধিকবার মিলন হয়।
 
পরে পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে আরিফের বাড়িতে আসলে বাড়ি থেকে উভয়কে বের করে দেন আরিফের বাবা। সেখান থেকে প্রেমিকা রাশিদার বাড়িতে ময়মনসিংহে গেলে সেখানেও ঠাঁই হয়নি এই নবদম্পতির। পরে সোমবার আরিফ রাশিদাকে নিয়ে এসে নাঙ্গলকোট রেলস্টেশনে রেখে পালিয়ে যান।
 
পরে ওই নববধূ আবার আরিফের বাড়িতে ফিরে আসে। এ সময় আরিফের পরিবার নববধূকে বাড়ি থেকে অমানবিক নির্যাতন করে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। 
 
নববধূ রাশিদা উপায় না পেয়ে স্বামীর বাড়িতে স্ত্রীর স্বীকৃতি চেয়ে অনশনে বসেন। গেল চার দিন ধরে নববধূ পার্শ্ববর্তী আলমগীর নামে এক ব্যক্তির বাড়িতে রাতে আশ্রয় নেন। স্বামী আরিফ পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 
 
আরিফের মা সেলিনা বেগম বলেন, ছেলে পলাতক রয়েছে। মেয়েটি বিয়ের উপযুক্ত প্রমাণ দিলে তাকে পুত্রবধূ হিসেবে মেনে নেওয়া হবে। 
 
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয় টা জানতে পেরেছি তারা উভয়ে অপ্রাপ্তবয়স্ক। খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত