লোহাগড়ায় সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল কে গুলি করে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা তার বুকে গুলি চালিয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কুন্দশী সি এন্ড বি চৌরাস্তার অদুরে কুন্দ্শী মঙ্গলহাটা গ্রামীন রাস্তার ছমির শিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।গুরুতর আহত মোস্তফা কামালকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক ঢাকায় রেফার্ড করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুব্রত কুমার কুন্ডু জানান মোস্তফা কামালের বুকে ও পিঠে জখম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় জানান, গুলির খবর শুনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা