দিনাজপুরে ট্যাংক লরি দ্বারা নিহত ২
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সদর উপজেলার কাউগাঁও মোড়ে ট্যাংক লরির চাপায় দুই জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নৈশ্যপ্রহরী ও অপরজন ফল দোকানের কর্মচারী। গত শনিবার (১১ মে) ভোর সাড়ে সদর উপজেলার ৫ নং শশরা ইউনিয়নের কাউগাঁও এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্যাংক লরির চালক ও হেল্পারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। নিহতরা হলেন, বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬৫) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (৩০)। ঘটনাস্থলে স্থানীয়রা জানান, ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংক লরি কাউগাঁও মোড়ে ফুটপাতের কয়েকটি দোকান মাড়িয়ে আব্দুস সোবহানের মুদিখানা ও বয়লার মুরগীর দোকানে উঠিয়ে দেয়। এর আগে, ট্রাকটি ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী আজাহার আলী ও চা পান করতে আসা ফল দোকানের কর্মচারি রানাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই নৈশ্যপ্রহরী আজাহার আলী মারা যায়। আহত অবস্থায় ফল দোকানের কর্মচারি রানাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেহ সাপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় স্থানীয় জনগণ ট্যাংক লরির চালক ও হেল্পারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা