ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলের সঙ্গে অস্থিরতায় পরমাণু অস্ত্র তৈরির হুঁশিয়ারি ইরানের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ২:৩৩

 ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির এক উপদেষ্টা বলেছেন, তাদের পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই, তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ইরানের ওপর হুমকি তৈরি হলে তারা সামরিক কৌশল পরিবর্তনে বাধ্য হবে। উপদেষ্টা কামাল খারাজি বলেন, ‘কোনো কারণে যদি ইরানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয়, তবে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে দেশটি তার নীতির পরিবর্তন করবে।’

এর আগে ২০০০ সালের শুরুর দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি পারমাণবিক অস্ত্রের উন্নয়ন নিষিদ্ধ করে একটি ফতোয়া জারি করেন। তিনি বলেন, ইসলামে এটি হারাম বা নিষিদ্ধ। এরপর ২০২১ সালে ইরানের তৎকালীন গোয়েন্দামন্ত্রী বলেন, পশ্চিমা চাপের মুখে ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে অগ্রসর করতে পারে।

এবার নতুন করে উদ্ভূত পরিস্থিতিতে আবারও পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি সামনে এলো।

১৩ এপ্রিল তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। তেহরান বলেছে, ১ এপ্রিল দামেস্কে তার দূতাবাস প্রাঙ্গণে একটি সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবেই হামলাটি চালানো হয়েছিল। এ হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। যদিও এখন পর্যন্ত ইরানে সরাসরি হামলা চালায়নি ইসরায়েল।

তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো পরিকল্পনা নেই। পশ্চিমারা সন্দেহ করে আসছে, পারমাণবিক কর্মসূচির নামে পারমাণবিক বোমা তৈরির খুব কাছাকাছি চলে গেছে ইরান।

 

Israt / Israt

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান