আফগানিস্তানে বন্যা, নিহত ছাড়িয়েছে ৩০০
আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। গতকাল শনিবার জাতিসংঘ ও তালেবানের কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, বন্যার কারণে এক হাজারেরও বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে। এটি গত কয়েক সপ্তাহ জুড়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট অসংখ্য বন্যার অন্যতম।
তালেবানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিও বার্তায় জানান, শুক্রবারের দুর্যোগে বাঘলান প্রদেশের শুধু নাহরিন জেলাতেই অন্তত ১৫০ জন মারা গেছেন।
কর্মকর্তা গোলাম রসুল কানি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
স্থানীয় উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এ এলাকায় সামরিক হেলিকপ্টার অংশ নিয়েছে বলেও জানান তিনি।
তালেবান কর্তৃপক্ষ জানায়, বাঘলানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে উদ্ধারকর্মীরা ত্রাণ নিয়ে এসেছেন।
আর ডব্লিউএফপি বলছে, যারা এখনো বেঁচে আছেন, তাদের কাছে তারা বাড়তি পুষ্টিযুক্ত বিস্কিট সরবরাহ করা হচ্ছে।
Israt / Israt
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট