প্রকৌশলীর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে ডিপ্লোমা প্রকৌশলী এমরান আলীকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার (১২ মে) দুপুরে মহিমাগঞ্জ এলাকার মোনার মোড়ে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহতের স্বজনসহ এলাকার কয়েকশ’ নারী-পুরুষ ও শিক্ষার্থী এতে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা আব্দুল লতিফ, মা রেজিয়া বেগম, বোন বেবী আকতার, অন্তঃস্বত্ত্বা স্ত্রী সোনিয়া বেগম ও ইউপি সদস্য তবিবুর রহমানসহ অন্যান্যরা। বক্তারা বলেন, এলাকার চিহ্নিত এই সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন সময়ে অনেকের উপরেই হামলা করে লুটপাট ও অনেককে আহত করেছে। প্রধান আসামীসহ সকল আসামীকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় না আনলে আরও অনেক মায়ের কোল খালি করবে এরা।
পরে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে।এরআগে গত ৪ মে বিকেলে এমরান আলীকে মহিমাগঞ্জ বাজারের মোনার মোড় এলাকার একটি দোকানে মোবাইল ফোনে ডেকে নেয় আসামীরা। এ সময় বিভিন্ন ধারাল অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর আক্রমণ করে তারা। এতে তার অবস্থা শঙ্কটাপন্ন হলে স্থানীয়রা এমরানকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্øেক্সে নিয়ে যেতে পথেই তার মৃত্যু হয়।
পরে নিহতের পিতা শালমারা ইউনিয়নের উলিপুর গ্রামের আব্দুল লতিফ বাদি হয়ে ১১ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় র্যাব-১৩ গাইবান্ধা ও র্যাব-১৪ টাঙ্গাইল অভিযান পরিচালনা করে ৭ মে টাঙ্গাইলের সখিপুর উপজেলার থানাপাড়া এলাকায় থেকে চার আসামীকে গ্রেফতার করে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার