ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে এসএসসিতে ফলাফল বিপর্যয়, পাসের হার ৬০.১ শতাংশ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৫-২০২৪ দুপুর ৩:৫১

এসএসসি/দাখিল পরীক্ষায় এবার সুনামগঞ্জের শান্তিগঞ্জে রেজাল্ট বিপর্যয় ঘটেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও সচেতন মহল৷ এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার, অভিভাবকদের উদাসীনতা ও শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল। 

জানা যায়, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শান্তিগঞ্জে এসএসসিতে পাসের হার মাত্র ৬০.১ শতাংশ। এসএসসিতে উপজেলার মোট ১৫টি স্কুলের ১৬৩৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে পাস করেছে ৯১৭ জন। ফেল করেছে ৬৪১ জন৷  জিপিএ ৫ পেয়েছে মাত্র ৫ জন। এর পাগলা সরকারি মডেল হাইস্কুল ৪ জন ও বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় ১ জন৷ রেজাল্টে শীর্ষে জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় ও সর্বনিম্ন আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়। 
 
মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৮৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৮৪ জন। ফেল করেছে ১০১ জন। এতে পাশের হার ৬৭.৫৩ শতাংশ । জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গতবছরের চেয়েও এবার ফলাফল আরও বেশি খারাপ হয়েছে। যেটা আমরা প্রত্যাশা করিনি৷ তবে আগামীতে যাতে ফলাফল ভালো হয় তার জন্য আমরা স্কুলে স্কুলে মনিটরিং জোরদার করবো৷

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত