ধামইরহাটে বিশ্ব মা দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে ১২ মে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে ১২ মে সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ জেসমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান। ‘শেখ হাসিনার বারতা-নারী-পুরুষের সমতা’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা শারমিন আকতার সুরভী প্রমুখ। বক্তাগন মানবজীবনে মায়ের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে যান। সকলেই নিজ নিজ অবস্থা থেকে সকল মা’দের সেবা করার ব্রত নেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত