সোনারগাঁয়ে ৬০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা টেবলেটসহ মোঃ ইসহাক (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত (ঢাকা মেট্টা-ছ ৭১-২২৬৬) একটি এ্যামবুল্যান্স জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী মোঃ ইসহাক উত্তর নীলা আমতলা ওআইকন টেকনাফ কক্্রবাজার জেলার কামাল হোসেনের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা আরেকজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকালে কয়েকজন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকায় অভিযান চালাই। এসময় কক্্রবাজার টেকনাফ থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জ গামী একটি এ্যামবুল্যান্সে তল্লাসি চালিয়ে এ্যামবুল্যান্সে থাকা অক্্িরজেন সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় প্লাষ্টিকে মোড়ানো ৬ টি পেকেটে থাকা ৬০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি এ্যামবুল্যাস জব্দ করা হয়। ধারনা করা হচ্ছে মাদক ব্যবসায়ীরা রোগী পরিবহন কাজে ব্যবহৃত এ্যামবুল্যান্স ব্যবহার করে আরো একাধিকবার মাদক পাচার করেছেন। মাদক ব্যবসায়ী মোঃ ইসহাককে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পর মাদক ব্যবসায়ীকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার