ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১৫ 


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৩:৫৬

ইউক্রেনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া গুলি করে ফেলে দেওয়ার পর সেটির একটি টুকরোর আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশবিশেষ ধসে পড়ে অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন রুশ কর্মকর্তারা।

রোববার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ঘটনাটি ঘটেছে। খবর রয়টার্সের।

এটি সীমান্তের নিকটবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের চালানো অন্যতম প্রাণঘাতী হামলা।

রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন এদিন ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ঘটনাস্থল থেকে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ভবনের অন্তত ১০টি তলা ধসে পড়ছে। পরে জরুরি বিভাগের কর্মীরা যখন জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন, তখন ভবনের ছাদটি ধসে পড়ে। লোকজনকে প্রাণ বাঁচাতে ছুটে সরে যেতে দেখা যায়, আর তাদের পেছনে কংক্রিটের ভাঙা টুকরো পড়তে থাকে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ০৮৪০ জিএমটিতে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলাটি চালানো হয়। এটিকে ‘আবাসিক এলাকায় চালানো সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে তারা। ধ্বংস করে দেওয়া একটি তোচকা-ইউ ক্ষেপণাস্ত্রের টুকরাগুলোর আঘাতে বেলগোরোদ শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

সোমবার ভোররাতে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন।

রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানিয়েছে, ২০ জন আহত হয়েছে এবং একটি শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

জরুরি বিভাগের কর্মীরা যখন ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তখনো রকেট হামলার সাইরেন বাজছিল।

ইউক্রেইন ও রাশিয়া— উভয় দাবি করে আসছে তারা বেসামরিকদের লক্ষ্যস্থল করে না।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ শুরু করে। তারপর থেকে দুই বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত, লাখ লাখ বাস্তুচ্যুত হয়েছে। 
 

 

Israt / Israt

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান