ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

১৩ শিক্ষকের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ১৪ জন পাস হয়নি কেউ


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৫-২০২৪ দুপুর ৪:১৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী পাস করে নাই।  এবারে এসএসসি পরিক্ষায় ১৪ জন শিক্ষার্থী অংশ করলেও সবাই অকৃতকার্য হয়েছেন । ওই বিদ্যালয়ে কর্মরত আছেন মোট ১৩ জন শিক্ষক।  কর্মরত সব শিক্ষকই এমপিও ভুক্ত।

রোববার এসএসসি পরিক্ষার ফলাফল প্রকাশ হলে সকালের সময় কে বিষয়টি  নিশ্চিত করেন সুন্দরগঞ্জ  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।
তিনি বলেন, 'বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তবে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে লিখবেন তিনি উর্ধতন কর্তৃপক্ষকে।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হালিম মিয়া বলেন, '১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। একজনও পাশ করেননি। রেগুলার ৯ জনের ৮ জনই অংকে ফেল। বাকী একজন ইসলাম ধর্মে। গণিতের শিক্ষক আমার এ সর্বনাশ করেছে। নিয়মিত উনি স্কুলে আসতেন না। আসলেও দিয়েছেন ক্লাস ফাঁকি । 

তিনি আরও বলেন, গত বছর পরীক্ষা দিয়েছিলো ১৬ জন। পাশ করেছে ১৩ জন। তার আগের বছর ২০২২ সালে ২১ জন শিক্ষার্থী এসএসসি পরিক্ষার দিয়ে পাশ করেছে ১৭ জন। এ রকম ভরাডুবি কখনো হয়নি আমার স্কুলে। তবে স্কুলে মামলা থাকায় তিনিও বেশি সময় দিতে পারেননি বিদ্যালয়ে বলেও জানান তিনি।

স্থানীয় অভিভাবকরা সকালের সময় কে  জানান, এ বিদ্যালয়ে তেমন পড়াশুনা হয় না। শিক্ষকরা এসেই চলে যায়। শিক্ষার্থীও নেই তেমন। শুধুমাত্র এমপিওভুক্ত হওয়ার জন্য বিদ্যালয়টি চালু রাখা হয়েছে। বিগত সময়েও ওই বিদ্যালয়ে ফলাফল ভাল ছিল না।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ