ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মাতুয়াইল শিশু ইনস্টিটিউটে সিজারে নবজাতকের মৃত্যু


এস এ বৃষ্টি হাওলাদার  photo এস এ বৃষ্টি হাওলাদার
প্রকাশিত: ১৩-৫-২০২৪ বিকাল ৫:২৬

মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে ভুল চিকিৎসা ও সিজারে এক নবজাতকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রোগী ও তাদের আত্মীয় স্বজন-সহ এই হাসপাতালে আগত ও স্থানীয়দের মাঝে ক্ষেভের সঞ্চার হচ্ছে।

জানা যায় গতকাল সোমবার (১৩ মে) সকাল ১০ ঘটিকায় মুসলিমা আক্তার নামের একজন নারী সিজার করতে আসলে দায়িত্বরত ডাক্তাররা অপারেশন থিয়েটারে ঢুকিয়ে সিজার করে বাচ্চা বের করতে গিয়ে নবজাতকের মাথা কেটে ফেলেন যার কারণে অপারেশন থিয়েটারের কক্ষেই নবজাতকের মৃত্যু হয়। নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে রোগী মুসলিমার খালা বলেন, গতকাল রাতেই মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের জরুরী বিভাগে আসলে রোগীর ব্যাথা কমানোর জন্য রাতভর তাকে স্যালাইন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করেন। তারপর সকালে অপারেশন থিয়েটারে ঢুকানোর আনুমানিক ১ ঘন্টা পর নবজাতকের মৃত দেহ আমাদের সামনে নিয়ে আসেন তখন আমরা দেখতে পাই যে নবজাতকের নাভিতে দড়ি পেঁচানো রয়েছে। মুসলিমার খালা এসময় বলেন দায়িত্বরত ডাক্তাররা নবজাতকের মৃত দেহ দাফন করতে বলেন। এই বিষয়ে জানতে চাইলে নবজাতকের মা মুসলিমার সাথে আসা আত্মীয়রা অভিযোগ করে বলেন, এখানে আসার পর থেকেই হাসপাতালের লোকজন আমাদের সাথে খারাপ ব্যবহার করতে থাকেন। তাদের গাফিলতির কারণে আমাদের বাচ্চা মারা গিয়েছে।

এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবজাতকের বাবা দৈনিক সকালের সময়’কে বলেন আমার স্ত্রী কে সকাল আনুমানিক ১০টায় অপারেশন থিয়েটারে ঢুকিয়ে প্রায় আধাঘন্টা পর নবজাতকের মৃত দেহ নিয়ে আসেন এবং ডাক্তাররা বলেন আপনাদের নবজাতক মারা গেছে।

এসময় নবজাতকের বাবা আরও বলেন যখন আমার বাচ্চা কে অপারেশন থিয়েটার থেকে ডাক্তাররা নিয়ে আসেন তখন দেখি আমার বাচ্চার মাথায় কাটা- ছেড়া দাগ রয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় ফুলা দাগ দেখতে পাই। গতকাল রাত থেকেই ডাক্তাররা আমাদের সাথে খারাপ আচরণ করেন এবং আমার বাচ্চা মারা যাওয়ার পর তাদের কাছে কাগজপত্র চাইলে তারা আমাদের কাগজপত্র দিচ্ছে না বলে জানান নবজাতকের বাবা আলামিন। ওই অভিযোগের বিষয় জানতে চাইলে মাতুয়াইল শিশু মাতৃসাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক আব্দুল মান্নান বলেন নবজাতক শিশুটি মারা যাওয়ার বিষয়ে ডাক্তার দিলরুবা’কে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি জানি ডাক্তার দিলরুবা এ বিষয়টি সমাধান করে দিয়েছে এ সময় তিনি আরো জানান যদি আপনাদের কোন জানার থাকে তাহলে আগামীকাল আসুন আপনাদের সাথে বসে আমি কথা বলব।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল