লোহাগড়ায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন ভ্যানচালক খুন
নড়াইলের লোহাগড়া শহরের লক্ষ্মীপাশা এলাকায় দূর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্সী ফয়সাল আহম্মদ (২৫) নামে একজন ভ্যানচালক খুন হয়েছেন। এ সময় দূর্বৃত্তরা তার ব্যাটারীচালিত ভ্যানগাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে।
সোমবার (১৩মে) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামের কলা ব্যবসায়ী কাশেম খাঁনের বাড়ির সামনের সড়কের এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।ফয়সাল আহম্মদ লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সীর ছেলে।
নিহতের পিতা আহম্মদ মুন্সী জানান, 'আমার ছেলে দুদিন যাবত নিজের ব্যাটারি চালিতভ্যানে বেকারীর মালামাল বিক্রি করতো। সোমবার সকালে সে ভ্যান নিয়ে বেকারীর মালামাল বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। সোমবার রাত ৯ টার পর আমার ছেলের মোবাইলে আমি কল করলে কলটি রিসিভ করেন লোহাগড়া থানার এসআই আল মামুন। মোবাইল রিসিভ করে তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান'।
তিনি আরও বলেন, '৫ মাস আগে আমার ছেলে বিয়ে করে। ২ বছর আগে আমার ছেলে লোহাগড়া রেল প্রজেক্টে অস্থায়ীভাবে চাকুরী করতো। ওই কাজ ছেড়ে দেওয়ার পর প্রায় ২ বছর সে বেকার অবস্থায় জীবনযাপন করে আসছিল। দুদিন হলো বাপ্পী নামের এক বেকারী ব্যবসায়ীর অধীনে বেকারীর 'ডেলিভারি ম্যান' হিসেবে চাকরি নেয় ফয়সাল'।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান