ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৪


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ২:২১

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা বলেছে, বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নুসিরাত শরণার্থী শিবিরের দক্ষিণ অংশে একটি তিনতলা বাড়িতে ইসরায়েল ওই বিমান হামলা চালায়।

এদিকে ইউনিসেফের একজন কর্মকর্তা গাজায় বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস রাফাতে জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর গাজায় ইসরায়েলের যুদ্ধে প্রথম বিদেশী স্টাফ সদস্যের হত্যার নিন্দা জানিয়ে ‘পূর্ণ তদন্ত’ দাবি করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী রাফাহ এর কুয়েতি হাসপাতালের কর্মীদের চিকিৎসা দিতে বারণ করার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, কয়েক ঘণ্টার মধ্যে অঞ্চল জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ হাজার ৯১ জন নিহত এবং ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছেন।

 

Israt / Israt

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন

পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ

হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট

মক্কা চুক্তির আক্রান্ত দেশকে কীভাবে সহায়তা করা হবে জানালেন এরদোয়ান