ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠতি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ৩:৪৪

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ- এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী আয়োজিত  দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা সম্পন্ন   হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুহ. শামসুল হক। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে উপজেলা সদরের ধানঘরা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। রানারআপ হয়েছে উপজেলার ধানগড়া ইউনিয়নের রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে ধানঘরা উচ্চবিদ্যালয়ের দলনেতা মারজিয়া মাহজাবিন।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ  উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক মো.  সাজেদুল আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন। বক্তব্য দেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ফিরোজ উদ্দিন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরন্নবী মিঞা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. মোহায়মেনু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও ধানঘরা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন  রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন- অর রশিদ, ধানঘরা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিন শেখ, রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বকুল হোসেন, দাদপুর জিআর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার আটটি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণ। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের