ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শফিকুল ইসলাম ঝন্টু


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-৫-২০২৪ দুপুর ৪:৩৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু। মঙ্গলবার সকালে দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সাবেক সভাপতি আমিনুল ইসলাম শিহাব।এ সময় উপজেলা প্রিজাইডিং অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, অভিভাবক সদস্য প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ,শামছুল হক, শফিকুল ইসলাম,জালাল উদ্দিন মুন্সিসহ শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।অভিভাবক প্রতিনিধি শামছুল হক ও শফিকুল ইসলাম সভাপতি হিসেবে টিএম শফিকুল ইসলাম ঝন্টু এর নাম প্রস্তাব করেন। অপর সদস্য জালাল উদ্দিন ও মোহাম্মদ আলী জিন্না সহ সকল প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধিরা সর্ব সম্মতিক্রমে টিএম শফিকুল ইসলাম ঝন্টুকে সভাপতি হিসেবে সমর্থন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা পরবর্তী দুই বছর বিদ্যালয় পরিচালনা করবেন। ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি টিএম শফিকুল ইসলাম ঝন্টু বলেন, দেড়াগাঁতী রুদ্রপুর উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি ও স্থানীয় এমপি অধ্যাপক আব্দুল আজিজ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের