বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোপালপু্রে ভাইস চেয়ারম্যান নির্বাচিত জামী
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে, সকল জটিলতা কাটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সোবহান তুলার জৈষ্ঠ্যপুত্র এবং গোপালপুর সরকারি কলেজের সাবেক জিএস ও এজিএস, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মারুফ হাসান জামী।
জানা যায়, ভাইস-চেয়ারম্যান পদে শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন ও মারুফ হাসান জামী মনোনয়নপত্র দাখিল করেন। মো. শামীম আল মামুন তার প্রার্থীতা প্রত্যাহার করে নিলে, রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান মো. মারুফ হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
এদিকে উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মরহুম লতিফ সিটির পূত্র, মো. আপন মিয়া সার্ভার জটিলতার মনোনয়নপত্র জমা দিতে পারেনি দাবি করে; হাইকোর্টে রিট করেন। মহামান্য হাইকোর্ট উক্ত রিট খারিজ করে দেওয়ায় সকল জটিলতার অবসান ঘটেছে।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন গোপালপুরের বীর মুক্তিযোদ্ধারা।
গোপালপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সদ্য সাবেক সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সমরেন্দ্রনাথ সরকার বিমল বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থেকে; জামী যেন আগামী পাঁচ বছর জনগণের সেবা করে যায়। কোন দুর্নীতির সাথে জড়িত না থাকে, অন্যায়কে প্রশ্রয় না দেয় । তার বাবা সবসময় ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে ছিল। সেও যেনো ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে থাকে। তার বাবা কখনো অর্থলোভ করেন নাই, সেও যেনো অর্থলোভ না করে এটাই আমাদের চাওয়া।
মারুফ হাসান জামী বলেন, বীর মুক্তিযোদ্ধা বাবার স্বপ্ন আজ পূরন হয়েছে, বাবা জীবিত থাকলে তিনি আজ বেশি খুশি হতেন। এ বিজয় আমার বাবাকেই উৎসর্গ করছি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও, সৎভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো। সবসময় মনে করবো ভোটারদের ভোটেই নির্বাচিত হয়েছি। আমি অসহায় মানুষের কষ্ট লাঘব ও গরিব মেধাবী শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে কাজ করবো। নারী শিক্ষা এগিয়ে নিতে অবদান রাখবো এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি ঘোষণা করবো।
১ম ধাপে গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হলেও, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মরিয়ম আক্তারের হিট ষ্টোকের কারণে মৃত্যু হলে, ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশন। চতুর্থ ধাপে আগামী ৫ই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান