ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ঋণ দেয়ার নামে এক কর্মকর্তার অভিনব প্রতারণা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ১১:৫৮

মৌলভীবাজারের জুড়ীতে ঋণ দেয়ার নামে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিনব প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই কর্মকর্তা ইয়াসিন মঞ্জু উদ্দীপন আইসিভিজিডি প্রকল্পের সুপারভাইজার হিসেবে জুড়ীতে কর্মরত রয়েছেন।

জানা যায়, মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী করার লক্ষ্যে আইসিভিজিডি প্রকল্প হাতে নেয়। এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয় বেসরকারি এনজিও সংস্থা উদ্দীপনকে। উক্ত প্রকল্পের আওতায় জুড়ী উপজেলায় ১২০০ জন নারী সদস্য কে ৪৮ টি গ্রুপের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এ উপজেলায় প্রকল্পটি তদারকির জন্য উদ্দীপনের সুপারভাইজার হিসেবে ইয়াসিন মঞ্জু কাজ করছেন। যোগদানের পর থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। আইসিভিজিডি'র সদস্য উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের জেলী বেগমকে ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ তুলে দেবেন বলে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেন তিনি। পরে ঋণ দিতে নানা টালবাহানা করলে প্রতারনার বিষয়টি বুঝতে পারেন জেলি বেগম। ঋণ না পেয়ে একপর্যায়ে ঘুষের টাকা ফেরত চেয়ে ইয়াসিন মঞ্জুর সাথে বারবার  যোগাযোগের চেষ্টা করেন ভুক্তভোগী। সম্প্রতি ইয়াসিন মঞ্জু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন কে নিয়ে ওই এলাকায় গেলে জেলি বেগম ইয়াসিন মঞ্জুর মোবাইল ফোন কেড়ে নিয়ে যান। পরে ঘুষের পাঁচ হাজার টাকা ফেরত দিয়ে ছাড়া পান ইয়াসিন মঞ্জু। বিষয়টি প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন।

এ বিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শাহেদা আক্তার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

উদ্দীপন সিলেট বিভাগীয় সম্বনয়কারী শাহজাহান আলী বলেন, কোন সদস্যকে ঋণ দেয়ার ক্ষমতা ইয়াসিন মঞ্জুর নেই। উদ্দীপনের ঋণদান কর্মসূচি একটি আলাদা প্রকল্প। ভুক্তভোগী জেলি বেগম লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ইয়াসিন মঞ্জুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্দীপন সিলেট বিভাগীয় জোনাল ম্যানেজার  মোঃ মনিরুজ্জামান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান