ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৫-২০২৪ দুপুর ২:৫৩

'স্মার্ট বাংলাদেশ বিনির্মানে, খাবার খাবো পুষ্টিগুণে, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে (৯-১৫ মে) জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ মে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ৯ থেকে ১৫ মে পর্যন্ত সাতদিন ব্যাপী পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল  হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমদ, প্রানিসম্পদ কর্মকর্তা মোঃ যোবায়ের হোসেন, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিম চন্দ্র তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, এনজিও ইরা'র প্রতিনিধি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এসময় বক্তারা বলেন, কম খেলে বেশি দিন বেঁচে থাকা যায়, অথচ আমরা এর উল্টোটা করি আমরা খেতে বসলে পেট পুড়ে খাই। তবে এই খাওয়াটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আপনারা আপনাদের প্রজন্মের প্রতি স্বাস্থ্য ও পুষ্টির বিষয়ে সচেতন থাকবেন, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। এর পাশাপাশি পুষ্টিযুক্ত খাবার এবং পুষ্টির গুনাগুন সম্পর্কে বিষদ আলোচনা তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতায় ৫২ অংশ গ্রহণকারীদের মধ্যে নির্বাচিত সেরা ৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত