রায়গঞ্জে আগ্নিকান্ডে নারী উদ্যোক্তার বাড়ি পুড়ে ছাই, তিন লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক নারী উদ্যোক্তার বসতবাড়ি। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ওই স্বামী পরিত্যাক্তা উদ্যোগক্তা। এখন খোলা আকাশের নিচে তার বসবাস। রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার ভোর রাত ৩টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘোরিয়া গ্রামের স্বামী পরিত্যাক্তা শাপলা খাতুনের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত শাপলা খাতুন ও স্থানীয়রা জানান, শনিবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নেভান। ততক্ষণে বসতঘরসহ ঘরে থাকা আসবাপত্র, সেলাই মেশিন ও ব্যবসার কাজে আনা নতুন কাপড়েরর গাট্টিগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ৩ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই উদ্যোগক্তা। প্রতিবেশীরা জানান, শাপলা খাতুন একজন স্বামী পরিত্যাক্তা মেয়ে সে এখানে জায়গা কিনে বাড়ি করে বসবাস করছেন। বাড়িতে নতুন কাপড়ের ব্যবসার পাশাপাশি সেলাই এর কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। তার সারাজীবনের কষ্টে অর্জিত সম্পদ পুড়ে ছাই হয়ে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে গেল। এখন তিনি খোলা আকাশের নিচে রয়েছেন ।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই উদ্যোগক্তার সব পুরে ছাই হয়ে যায় । স্থানীয় স্বেচ্ছাসেবী কাজল দাস বলেন, শাপলা খাতুন একজন স্বামী পরিত্যাক্ত নারী । সে দুই সন্তান নিয়ে সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করতো । এই উদ্যোক্তার বাড়িতে আগুন লেগে সব পুরে ছাই হয়ে গেছে। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনসহ সমাজের বিত্তবানদের তার পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি । রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নাহিদ হাসান খান বলেন, উদ্যোক্তা শাপলা খাতুনের বসত বাড়ি পুরে যাওয়ার ঘটনায় তাকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে । উপজেলা প্রশাসন তার পাশে থাকবে এমনটাও জানান তিনি।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা