যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের মুখোশ খোলার সময় এসেছে: মোদি
ভারতে চলছে লোকসভা নির্বাচন। ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণও সম্পন্ন হয়েছে। এর মধ্যেই ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের মুখোশ খুলে দেওয়ার সময় এসেছে।
বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, ৭৫ বছর ধরে দেশে বিভাজনের রাজনীতি করা হয়েছে। ভারতের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মোদি এসব কথা বলেন।
সংবাদমাধ্যমটি বলছে, লোকসভা ভোটের প্রচারণার মাঝেই দেওয়া একান্ত সাক্ষাৎকারে কংগ্রেস শিবিরকে তুলোধনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধর্মের ভিত্তিতে রাজনীতি ও তুষ্টিকরণের রাজনীতির অভিযোগে কংগ্রেসের কড়া সমালোচনা করেছেন তিনি।
মূলত বুধবার মহারাষ্ট্রে লোকসভা ভোটের প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই প্রচারণার ব্যস্ত কর্মসূচির মাঝে দেওয়া সাক্ষাৎকারে মোদি বলেন, ‘কীভাবে ধর্মের ভিত্তিতে দেশভাগ করা হয়েছে, তা দেশবাসীকে বলার এটাই সেরা সময়। তারপর ৭৫ বছর ধরে দেশে বিভাজনের রাজনীতি করা হয়েছে।’
কংগ্রেসের বিরুদ্ধে ‘তুষ্টিকরণের’ রাজনীতি নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছেন প্রধানমন্ত্রী মোদি।বুধবার দেওয়া ওই সাক্ষাৎকারে কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, ‘ধর্মনিরেপক্ষতার নামে ভোটব্যাংকের রাজনীতি, তুষ্টিকরণের রাজনীতি করা হয়েছে। এটা এখন স্পষ্ট। সেই জন্য ওরা ভয় পাচ্ছে। বিজেপি ধর্মের ভিত্তিতে রাজনীতি করে না। সেটা বিজেপির পথ নয়। আমরা সংবিধানের ওপর আস্থা রাখি। কিন্তু এখন সময় এসেছে, যারা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে, তাদের মুখোশ খুলে দেওয়ার।’
ভারতের এই প্রধানমন্ত্রীর দাবি, এবারের ভোটের আসল ইস্যু হলো গত দশ বছরে বিজেপির কাজে মানুষের মনে সন্তুষ্টি রয়েছে। তিনি বলেন, ‘আমজনতার এজেন্ডা আবকি বার ৪০০ পার, জনতার চাইছে, আরও একবার মোদি সরকার।’
কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় এলে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণতি করা হবে, সে কথাও জানিয়েছেন মোদি। একইসঙ্গে ২০৪৭ সালের মধ্যে দেশকে বিকশিত ভারতের রূপ দেওয়ার ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক
ইমরান খানকে ছাড়াতে লং মার্চ, পাকিস্তানের ইসলামাবাদে লকডাউন
পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় নয়, শর্ত পূরণ পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ
হুথিদের ঠেকাতে জনগণকে অস্ত্র হাতে তুলে নিতে বললেন ইয়েমেনের প্রেসিডেন্ট