ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে বই পড়ে পুরস্কার পেল শিক্ষার্থীরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:৪৩

যতো বেশি বইপড়া, ততো বেশি পুরস্কার- এ প্রতিপাদ্য নিয়ে  সিরাজগঞ্জের রায়গঞ্জে  বিশ্বসাহিত্য কেন্দ্রের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত নৈঃশব্দ্য মহাকাল উন্মুক্ত পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সংগঠক মো. সাজেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সদরের ধানঘরা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছফ জাকারিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা সামাজিক বনায়ন ও নার্সারি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহিদুজ্জামান, বিআরডিবির ইউসিসিএ লি. এর সভাপতি মো. ফরহাদ আলী, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক তাপস কুমার পাল, প্রভাষক শিশির কুমার দাস, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন খান, উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান, শিক্ষক ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি সেলিম রেজা খোন্দকার, ধানঘরা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আকিদুল ইসলাম, প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সামাজিক সংগঠন আমাদের ধানগড়ার অ্যাডমিন আতিকুল ইসলাম প্রমুখ। একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বইপড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষায় অংশ নিয়ে পুরস্কার লাভ করে। এছাড়া প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা আয়োজিত ভাষাভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় পুরস্কার হিসেবে বই ও সনদপত্র প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি