ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নগরকান্দায় ভ্রাম্যমান আদালতের অভিযান


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১৯-৮-২০২১ বিকাল ৬:১৬
ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ৪ টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট)  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু এই অভিযান পরিচালনা করেন।
 
প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্বেও আইন অমান্য করে উপজেলার বিভিন্ন খাল বিলে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কতিপয় অসাধু কিছু বালু ব্যবসায়ীরা।এতে করে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, কৃষিজমি, বসতবাড়ি ইত্যাদি হুমকির মুখে রয়েছে ।এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে উপজেলার শলিথা ও বাউতিপাড়া বিল থেকে ৪ টি স্যালো মেশিন চালিত ড্রেজার মেশিন জব্দের পর তা ধ্বংস করেন।অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতি প্রু বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক