ঢাকা বৃহষ্পতিবার, ২৫ জুন, ২০২৬

দুর্গাপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৪ বিকাল ৫:৫৩

নেত্রকোনার দুর্গাপুরে গলায় রশি প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় ইলাল খান (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ইলাল খান শ্রীপুর গ্রামের মৃত আবুল হাসান খানের ছেলে। সে মানসিকভাবে অসুস্থ ছিল। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইলাল খান বিগত দুই বছর যাবত মানসিকভাবে অসুস্থ এবং ভিক্ষাবৃত্তি করে চলতো সে। ইলাল প্রতিবেশীদের বলতো, সে অক্ষম চলতে পারে না, বউ ছেলেদের খাওয়াতে পারে না, তাই এ জীবন রেখে লাভ কী। গত রাত ২ টায়  ইলালকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার ভোর ৫ টায়  ইলালের নিথর দেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলছে দেখে তাঁর পরিবার। এ দৃশ্য দেখে পরিবারের লোকজনের ডাক চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ইলাল খানের লাশ উদ্ধার করে।

এ প্রসঙ্গে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু শরীফ বলেন, দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এমএসএম / এমএসএম

পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক। 

ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত

কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান

ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি

লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা

শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

তেঁতুলিয়ায় ২ হাজার কৃষক মাঝে উফশি আমন ধানের বীজ ও সার বিতরণ

টুঙ্গিপাড়ায় গ্রাজুয়েট ফোরাম হস্তান্তর, নারীর ক্ষমতায়নে সমবায়ভিত্তিক উদ্যোগের ওপর গুরুত্ব