ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানে সহায়ক উপকরণ বিতরণ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-৫-২০২৪ দুপুর ৪:১৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির সহায়ক পণ্য ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ভিক্ষুকদের মাঝে দোকান ঘর, পণ্য ও উপকরণসহ নগদ অর্থ বিতরণ করা হয়। 

শুক্রবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নাধীন ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২৮ জন আবেদনকারী মাঝে যাচাইবাচাই করে মোট ২৫ জন ভিক্ষুকদের মাঝে প্রথম পর্যায়ে ১৫ জনকে এ সহয়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের  সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি অধ্যাপক ডা: আব্দুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ঝন্টু,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম শিহাব,রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি কেএম রফিকুল ইসলাম, যুব লীগের সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল,ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শুভন সরকারসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুফলভোগীরা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়া। এরই ধারাবাহিকতায় ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে  আবেদনকারীর মাঝে যাচাই-বাছাই করে ২৫ জন ভিক্ষুকদের মাঝে দোকান ঘর পণ্য ও উপকরণসহ নগদ অর্থ বিতরণ করা  হয়। তিনি আরও বলেন, আমরা আশা করি ভিক্ষুকদের পুনর্বাসনের মধ্যদিয়ে রায়গঞ্জ উপজেলায় ভিক্ষাবৃত্তি নির্বাসনে যাবে এবং ভিক্ষুকরা অন্য দশজনের মতো স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের