ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দিনাজপুরে সড়ক প্রশস্তকরণের নামে নির্বিচারে গাছ কাটার মহোৎসব


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ২:০

দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে ঐতিহ্যবাহী কড়াই সহ বেড়ে ওঠা মূল্যবান শত শত গাছ রাস্তা প্রশস্তকরণের নামে কেটে সাবার করে ফেলা হচ্ছে। নির্বিচারে রাস্তার এসব গাছ কেটে ফেলায় ক্ষোভ জানিয়েছে জেলার সচেতন মহল। 
জানা যায়, দিনাজপুর থেকে বোচাগঞ্জ উপজেলার  ২৫ কিলোমিটার সড়কের দুই পাশে রয়েছে অসংখ্যা ছোট-বড় গাছ। অর্ধশত বছর বয়সী এসব গাছ ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সড়কের উভয় পাশ তিন ফুট করে প্রশস্ত করা হচ্ছে। সড়ক সম্প্রসারণ করার নামে হঠাৎই এই সড়কের আটটি বাজারের কয়েক কিলোমিটার এলাকায়, যেমন ধুকুরঝাড়ী বাজার, ঢেরাপাটিয়া, বটতলী, মঙ্গলপুর বাজার, চেয়ারম্যান রোড, পুলহাট, হাট মাধবপুর ও সেতাবগঞ্জ এলাকার বিভিন্ন প্রজাতির  প্রায় ৩০০ গাছ কেটে ফেলা হচ্ছে। এসব গাছের মধ্যে রয়েছে মেহেগনি, কাঁঠাল, আম, আকাশমণিসহ সৌন্দর্যবর্ধন কৃষ্ণচূড়া। এ ছাড়াও ছোট-বড় অনেক গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। প্রকৃতি যখন বিরূপ আচরণ শুরু করেছে তখন এভাবে গাছ কাটায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী। সড়কসংলগ্ন দুই পাশের গাছের পাশাপাশি সড়ক থেকে ১০-১৫ ফুট দূরেরও গাছ কাটা হচ্ছে নির্বিচারে। মূল সড়ক থেকে দূরে থাকা গাছগুলো কেটে ফেলায় জনসাধারণের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে সরকারি প্রক্রিয়া মেনেই গাছগুলো জেলা পরিষদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে নিয়েছেন বলে জানান গাছ কাটার ঠিকাদার মো. আনোয়ার। এ বিষয় দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহনওয়াজ বলেন, ‘সড়ক সম্প্রসারণের জন্য নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে। জেলা সড়ক ও জনপথ বিভাগ যখন জেলা পরিষদের কাছে রিকুইজিশন চায় এবং কোন কোন গাছ অপসারণ করা হবে তারা নির্দিষ্ট করে দেয় তখনই আমরা সেই গাছগুলো টেন্ডারে নিয়ে আসি। টেন্ডারের আসা এসব গাছ নির্দিষ্ট করে মার্ক করে রাখা হয়। মারর্কিংয়ের বাইরে কোনো গাছ ঠিকাদার কাটতে পারবে না।’

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন