ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বিষয়ে সংলাপ অনুষ্ঠিত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১৮-৫-২০২৪ দুপুর ৪:২৮

ধামইরহাটে শিশু বান্ধব বাজেট বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শিশু ও যুব ফোরাম পি এফ এ এর আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সহযোগিতায় ১৬ মে বেলা ১১ টায় ১ নং ধামইরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে সভাপতিত্ব করেন ধামইরহাট ইউনিয়ন যুব ফোরামের সভাপতি মাস্তুরা পারভিন। শিশু ও যুবদের অধিকার তুলে ধরে বক্তব্য প্রদান করেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এসসি আলবার্ট সরেন, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোছাঃ কুলছুম,  রামরামপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আসুরা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন,জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইরা, ইপি সদস্যবৃন্দ এবং গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ। সংলাপে শিশুরা তাদের অধিকার ও কিছু দাবি  তুলে ধরেন। তন্মধ্যে ধামইরহাট  ইউনিয়নে শিশু সুরক্ষা কমিটি শক্তিশালী করন, শিশু কর্ণার স্থাপন, ব্যবহার এবং ব্যবস্থাপনা, বাল্যবিবাহ ও শিশু শ্রম বন্ধে মাইকিং ও সংবাদপত্রে প্রচার, শিশুদের জন্য আলাদা তথ্যভাণ্ডার, শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সুনির্দিষ্ট কার্যক্রম গ্রহণ ইত্যাদি দাবি তুলে ধরা হয়। 

ক্যাপশানঃ শিশুদের দাবি দাওয়া সম্বলিত প্রস্তাবিত শিশু বান্ধব বাজেট ইউপি চেয়ারম্যানের হাতে তুলে দিচ্ছেন শিশু ফোরামের সভাপতি 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন