চাচার ছুরিকাঘাতে প্রান গেল ভাতিজির
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি-জমার সংক্রান্ত জেরে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজি নিহত হয়েছেন। নিহত পাপিয়া উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিরামের ভিটা গ্রামের মৃত নুরুল ইসলাম মাস্টারের মেয়ে৷ আজ শনিবার সকালে উপজেলার রিরামের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোঃ সাজ্জাদ আজ দুপুর দুইটার দিকে দৈনিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, পাপিয়া ও তার চাচা দুলা মিয়ার সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে আজ সকালে দুলা মিয়া তার ছেলে রাব্বিকে নিয়ে জোর পূর্বক গাছ লাগাতে যান। এতে পাপিয়া বাঁধা দিলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলা মিয়া হাতে থাকা ছুরি দিয়ে ভাতিজি পাপিয়ার গলায় আঘাত করে৷ এতে পাপিয়া গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় ৷
এ বিষয়ে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহ সকালের সময় কে বলেন, পারভিন নামের এক নারীকে আটক করা হয়েছে । এঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি করা হচ্ছে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার