ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মানবিক মানুষ হতে চায় রায়গঞ্জের মোন্নাফ হোসাইন মুন্না


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৫-২০২৪ রাত ১০:৩৬

 এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জিপিএ ৫ পয়েন্ট পেয়ে পাস করেছে রায়গঞ্জের ধানঘরা উচ্চ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র মোন্নাফ হোসাইন (মুন্না)। মোট ১ হাজার ৩’শ  নাম্বারের মধ্যে বাণিজ্য বিভাগ থেকে ১ হাজার ১১০ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে।  সে ভবিষ্যতে মানুবিক মানুষ হয়ে সকলের সেবা করতে চায়। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের শিমলা গ্রামের বে সরকারি এনজিওতে কাজ করা মা মিরা খাতুন ও রাজমিস্ত্রীর কাজ করা বাবা রফিকুল ইসলামের ছেলে মোন্নাফ হোসাইন (মুন্না)। জিপিএ-৫ পাওয়ায় নিজ অনুভূতি জানাতে গিয়ে মেধাবী মুন্না বলেন, 'আমার এমন রেজাল্টের পেছনে সবচেয়ে বেশি অবদান আমার বাবা মায়ের। এরপর বাবা ও শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর অবদানও অনস্বীকার্য। আমি এমন ভালো রেজাল্ট করতে পারায় মহান আল্লাহর নিকট শুকরিয়া এবং আমার মা-বাবা ও শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে সে বলে, ভবিষৎ এ আমি কি কাজ করবো তা এই মুহুর্তে বলতে পারছি না তবে যে কাজ ই করি না কেনো একজন মানবিক মানুষ হয়ে দেশের অবহেলিত মানুষের সেবা করতে চাই।  আমি যেনো আমার লক্ষ্যে পৌঁছতে পারি সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।   এ ব্যাপারে ধানঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আমাদের বিদ্যালয় থেকে মুন্না ও তার মতো আরো যারা ভালো ফলাফল করেছে তারা আমাদের গর্ব। আমি দোয়া করি তারা মানুষের মতো মানুষ হোক এবং দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করুক।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের