ঢাকা শনিবার, ২৫ জুলাই, ২০২৬

দিনাজপুরে ইরি-বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াই শুরু


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ১৯-৫-২০২৪ দুপুর ২:৪৪

দিনাজপুরের কৃষকরা ইরি-বোরো ধান কাটা শুরু করেছেন। জেলার প্রায় ১০ ভাগ ধান কাটা-মাড়াই হয়েছে। 
দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান মিয়া জানান, গত এক সপ্তাহ থেকে জেলার ১৩টি উপজেলায় পুরোদমে ইরি-বোরো ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার বাম্পার ফলন হয়েছে। ধানকাটা ও মাড়াইয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। জেলায় অর্ধেক ভর্তুকি মূল্যে কৃষকদের ১ হাজার ২০০টি কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে। এ ধান কাটার মেশিনে দিনে একই সঙ্গে প্রায় ৫০ একর জমির ধান কাটা ও মাড়াই করা যায়। ফলে ধান কাটার জন্য কৃষকদের শ্রমিক নিয়ে চিন্তা করতে হচ্ছে না। কৃষকরা সহজেই স্বল্প খরচে ধান কাটা ও মাড়াই করতে পারছেন। কালবৈশাখির ক্ষতি থেকে বাঁচতে মাঠের ধান কেটে ঘরে তুলতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মাসের ৩১ মের মধ্যে মাঠের সব ধান কাটা-মাড়াইয়ের তাগিদ দিয়ে কৃষি বিভাগ। দিনাজপুর সদর উপজেলার উলিপুর গ্রামের কৃষক আবদুল মালেক জানান, মাঠের ধান পাকায় তারা ধান কাটা ও মাড়াই শুরু করেছেন। কৃষকরা ধান কাটা ও মাড়াই শুরু করেছেন। স্বল্প সময়ের মধ্যে জমির থাকা পাকা ধান ঘরে তুলতে পারবেন। দিনাজপুর জেলা কৃষি অধিদপ্তর কর্মকর্তা আরশেদ আলী জানান, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ৭২ হাজার ২০০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে ১ লাখ ৭৪ হাজার ৭০০ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। ৮ লাখ টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন