ঢাকা সোমবার, ২৩ মার্চ, ২০২৬

বরগুনায় সাংবাদিকদের নিয়ে এলজিইডি-ক্রিলিকের  জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৩:৩২

২০ মে বরগুনা এলজিইডি সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ‘জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প (ক্রিম)’ এর মাধ্যমে বাস্তবায়িত ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) আয়োজিত জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী। 

উদ্বোধনীপর্বে মোহাম্মদ নাজমুল হাসান চৌধুরী তিনি জলবায়ু প্রাতিষ্ঠানিকীকরণে গৃহীত পদক্ষেপ ও ক্রিলিক প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। তিনি এসময় বলেন, মহাসাগর ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনের উল্লেখযোগ্য প্রভাব এবং এর সহগামী প্রভাবগুলি অনুভব করছে। আপনারা যেহেতু উপকূলীয় এলাকায় বসবাস করেন তাই আপনারা সাংবাদিকগণ বায়ু এবং জলের তাপমাত্রার উষ্ণতা, প্রজাতির ঋতু পরিবর্তন, প্রবাল ব্লিচিং, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় প্লাবন, উপকূলীয় ক্ষয়, ক্ষতিকারক অ্যালগাল ব্লুম, হাইপোক্সিক (বা মৃত) অঞ্চল, নতুন সামুদ্রিক রোগ, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর ক্ষতি, বৃষ্টিপাত, এবং মৎস্য হ্রাস সর্ম্পকে লিখতে হবে। আপনি লিখলে বিশ্ববাসী জানবে, সুতরাং আপনাদের জলবায়ু সর্ম্পকে লিখতে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। 

প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কাদের ও সাধারণ সম্পাদক মোঃ জাফর হোসেন হাওলাদার। তারা দুজনে সাংবাদিকদের জন্য সমোপযোগী প্রশিক্ষণ আয়োজন করার জন্য এলজিইডির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।  

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরগুনা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ এস. এম. হুমায়ূন কবীর। প্রশিক্ষণে বরগুনা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় পত্রিকার ও ইলেকট্রনিক মিডিয়ার সাইত্রিশজন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি-ক্রিলিকের সহকারী প্রকৌশলী অর্পণ পাল, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফিন মাহমুদ মুন্সী, প্রশিক্ষণ বিশেষজ্ঞ বান্দা হাফিজ, জলবায়ু বিশেষজ্ঞ ফারুক বিশ্বাস ও পাবলিক রিলেশন এন্ড মার্কেটিং স্পেশালিস্ট সৈয়দ মাহবুব আহসান।

Sunny / Sunny

ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত

চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি

নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল

সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত

নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ

ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল

বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা হত্যা: বাবুগঞ্জে মামলা, প্রধান আসামি পলাতক

যানবাহনের চাপ বাড়ছে উত্তর অঞ্চলের মহাসড়কে

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বন্ধ করতে হবে" মাওলানা রফিকুল ইসলাম খাঁন