শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন, কে কোন প্রতীক পেলেন
চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ১২ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সোমবার (২০ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মোহাম্মদ আল মোজাহিদ এই প্রতীক বরাদ্দ করেন।
চেয়ারম্যান পদে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাদাত মান্নান অভি- আনারস প্রতীক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম- মোটরসাইকেল প্রতীক, উপজেলা যুবলীগের সভাপতি বুরহান উদ্দিন দোলকে-ঘোড়া প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে একই প্রার্থী একই প্রতীক দাবি করায় লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রুকনুজ্জামান রুকন- চশমা প্রতীক, জাহাঙ্গীর খান- টিউবওয়েল-প্রতীক, মোশাররফ হোসেন-মাইক প্রতীক এবং আনোয়ার হোসেন-তালা প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার- পদ্মফুল প্রতীক, রফিকা মহির ফুটবল প্রতীক, খাইরুন নেছা-কলস প্রতীক, নাজমা বেগম- প্রজাপতি প্রতীক, জেসমিন বেগম- হাঁস প্রতীক পেয়েছেন।
প্রসঙ্গত, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জনসহ মোট ১২ প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত