রায়গঞ্জে চতুর্থ ধাপের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ সম্পন্ন
সিরাজগঞ্জের রায়গঞ্জে চতুর্থ ধাপের নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ শেষ করেছে জেলা নির্বাচন অফিস। উপজেলা নির্বাচন কর্মকর্তা সূত্রে জানাযায়, রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সোমবার প্রতিক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে প্রতিক প্রাপ্তরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন (দোয়াত কলম প্রতিক),উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি গোলাম হোসেন শুভন সরকার ( ঘোড়া প্রতিক), উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ (মটর সাইকেল প্রতিক), আমিনুল ইসলাম শিহাব (আনারস প্রতিক)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিক প্রাপ্তরা হলেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লিনাহক লুৎফা (ফুটবল প্রতিক), পাপিয়া পারভীন পরী (সেলিং ফ্যান প্রতিক), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস (হাঁস প্রতিক), অনন্যা সাথী পেয়েছেন (কলস প্রতিক)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিক প্রাপ্তরা হলেন, লিটন খান (মাইক প্রতিক), যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম মাইকেল (উড়জাহাজ প্রতিক) ,আব্দুর রউফ সরকার বকুল (তালা প্রতিক), বর্তমান পুরুষ ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু (টিউবয়েল প্রতিক) ও ফরহাদ আলী পেয়েছেন (চশমা প্রতিক)। প্রতিক বরাদ্দ পেয়ে প্রার্থীগণ নিজ নিজ পক্ষে বিজয় সুনিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন। উপজেলা পরিষদ নির্বাচনে অন্যান্য উপজেলার চেয়ে রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ভিন্ন চিত্র লক্ষ্য করা হয়েছে। এ উপজেলার ভোটর উপস্থিতি ব্যাপক আকার হবে বলে ভোটারা জানান।
এমএসএম / এমএসএম
দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা