ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

দুর্গাপুরে দুদক এর বিতর্ক প্রতিযোগিতা


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি photo দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ২০-৫-২০২৪ দুপুর ৪:৩১

‘‘রুখবো দুর্নীতি-গড়বো দেশ’’ এই প্রতিপাদ্যে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্গাপুর এর আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চার বিকাশে সোমবার দুপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘‘অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতি বিস্তারের প্রধান কারণ’’ এ বিষয়ের উপর সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন ও দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকগণ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয়বস্তর পক্ষে অবস্থান করে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন এবং বিপক্ষে অবস্থান করে দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিপক্ষের দল বিজয়ী এবং পক্ষের দল থেকে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে। 

বিতর্কপুর্ব আলোচনা সভায় প্রভাষক ও সাংবাদিক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি বীরেশ্বর চক্রবর্ত্তী‘র সভাপতিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ইউএনও এম রকিবুল হাসান। অন্যদের মধ্যে আলোচনা করেন, প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনসারী, (দুপ্রক) এর সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, দুদক ময়মনসিংহ অঞ্চলের উপ-সহকারি পরিচালক আনিসুর রহমান। প্রতিযোগিতায় মডারেটর ছিলেন, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার এবং বিচারক এর দায়িত্ব পালন করেন, অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, প্রভাষক ড. আব্দুর রাশিদ, সিনিয়র প্রভাষক মোহন লাল বিশ^াস। 

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সবাই সচেতন হলেই কেবল দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতি প্রতিরোধ করতে না পারলেও দুর্নীতি বাজকে ঘৃণা করে দুর্নীতি রোধ করো। সকল শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করে তুললে, গড়ে উঠবে সোনার বাংলা, সুন্দর হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র