নওগাঁর নিয়ামতপুরে সন্ত্রাসীদিয়ে জোর করে পৈত্রিক জমি দখলের অভিযোগ
আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও নওগাঁর নিয়ামতপুরে জমি দখল করতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে বসত-ভিটার জায়গা কাঁটা তারের বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ।
ইতিপূর্বেও তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা তারপরও কোন ব্যবস্থা হয়নি। রবিবার ও সোমবার সকালে উপজেলার বাদমালঞ্চি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আছিয়া বিবি দাবি করেন, নিম্ন তফসিলভুক্ত পৈত্রিক ৩৮ শতক সম্পত্তি একশো বছর যাবত শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন । হঠাৎ করে একই গ্রামের ভূমি দস্যু খোরশেদ তার নিজস্ব সম্পত্তি বলে দাবি করেন। আর আদালতের রায় হলে আদালত খেকে সরকারি সার্ভেয়ার দিয়ে লাল কাপুর বেধে দখল বুঝে দিতো কিন্তু এটা না করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের মাধ্যমে আমার উপর এ রকম কর্মকান্ড চালাচ্ছে এর ন্যায় বিচার চাই। ভূমি দস্যু খোরশেদ এভাবেই সম্পত্তি জোর করে নিজেদের দখলে রাখার চেষ্টা করচ্ছে। ইতি পূর্বে ভূমি দস্যু খোরশেদ ১৪৪/১৪৫ ধারায় অঅমাদে বিবাদী করে মামলা করলে তার মামলা খারিজ করে আদালত। এই জমির বিরোধ নিয়ে হাইকোটে মামলা চলমান থাকলেও বেশ কিছু লোক নিয়ে সোমবার সকালে আছিয়া বিবির বসত-বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এবং কাঁটাতারের বেড়া দিয়ে জায়গা দখল করেন। ঘটনার দিন ৯৯৯ নাম্বারে কল দিলে নিয়ামতপুর থানার পুলিশ সময়কাল ক্ষেপন করে ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করলেও কাটা তারের বাড়া ও পিলার সরানোর কথা পুলিশের কাছে বললেও পরত্তীতে ভূমি দস্যু খোরশেদ কোন বেড়া সরাইনি বলে অভিযোগ করেন ভুক্তভুগি পরিবার। এ ব্যাপারে অভিযুক্ত খোরশেদের সাথে কথা হলে তিনি জানান, আদালতে রায়ের প্রেক্ষিতে জায়গা দখল করা হয়েছে বলে জানান। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, অভিযোগটি আমলে নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান