নিজের প্রতীকে ভোট দিয়ে ফেসবুকে ব্যালটের ছবি পোস্ট করে প্রার্থীর স্ট্যাটাস
গোপন কক্ষে ভোট দিয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে । ওই প্রার্থী স্ট্যাটাস দেওয়ার পর পর ফেসবুকে সেই ছবি ছড়িয়ে পড়ে। এনিয়ে সাধারণ মানুষের মাঝে আলোচনার সৃষ্টি হয়।
আজ মঙ্গলবার সকালে " S M Milon " নামের ফেসবুক আইডি থেকে সিল দেয়া ব্যালটের ছবি পোস্ট করেন।
দেখা যায়, ওই প্রার্থীর নাম মিলন হোসেন। তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তাঁর নিজের বই প্রতীকে ভোট দিয়েছেন। সেই ছবি ফেসবুকে পোষ্ট করেন।
ওই পোষ্টে সকাল ১০ টা ১৫ মিটিন পর্যন্ত চারটি মন্তব্য ও ৩৭ টি লাইক পড়েছে। মন্তব্যে ওই প্রার্থীকে শুভ কামনা ও একটি সর্তকসহ ওই পোষ্ট ডিলিট করারও পরামর্শ দেন। এক জন মন্তব্যে ঘরে লিখেছেন-"মিলন সাহেব এটা আবদত এই পোষ্ট টা ডিলেট করেন ভোট গোপন জিনিস তাহা ওপেন করতে নাই কারন প্রতি পক্ষ কোন না কোন ভাবে তাহার সুযোগ নিতে পারে"
এ বিষয়ে রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ সকালের সময় কে বলেন, "ব্যালট পেপারের বিষয়টি গোপনীয়। এটি ছবি তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সুযোগ নেই। যদি কেউ ফেসবুকে পোষ্ট করে থাকে। তবে নির্বাচনী অনুসন্ধানী টিম এ বিষয়ে কাজ করছে।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গাইবান্ধা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পদে ৭জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied